শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ২২-০৩-২০২০ ০১:৫২ অপরাহ্ন |
সিরাজগঞ্জে করোনা ভাইরাসের জনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রচারনায় নেমেছে প্রগিতীশীল সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সিরাজগঞ্জ জেলা সংসদ। রবিবার সকালে সিরাজগঞ্জের চৌরাস্তা মোড়ে উদীচী শিল্পী গোষ্ঠী প্রচার লিপলেট বিতরন করে পাশাপাশি মানুষকে হাত ধোয়ার ব্যবস্থা করে তাদের উদ্ধৃদ্ধ করা হচ্ছে। উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের সাধারন সম্পাদক হীরক গুন জানান করোনা ভাইরাস থেকে রক্ষায় সাধারন মানুষের করনীয় সম্পর্কে তারা অসচেতন এবং অনেকে বুঝতেই পারছে না কি করতে হবে। আমাদের সাধারন মানুষকে সতর্ক করার জন্য প্রচার পত্র দেয়ার পাশাপাশি হাত ধোয়ার ব্যবস্থা করছি যাতে মানুষ সচেতন হয়। তিনি আরো জানান এই অভিযান চলমান থাকবে। প্রচারাভিযানে উদীচী সিরাজগঞ্জ জেলা সংসদের সভাপতি সফিকুল ইসলাম সফি,সাংগঠনিক সম্পাদক বিবেকানন্দ দাস,সুকান্ত সেন,আবুল হাসেম,সুজিত সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় সংহতি প্রকাশ করে তাদের সাথে প্রচার অভিযানে নামেন বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক কমরেড নব কুমার কর্মকার।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com