ক্রেতা সেজে মুখ বেধে তাড়াশ বাজারে ইউএনও, ধরা খেলেন অসাধু ব্যবসায়ীরা
২৮ এপ্রিল, ২০২৬ ০৬:২৬ অপরাহ্ন

  

ক্রেতা সেজে মুখ বেধে তাড়াশ বাজারে ইউএনও, ধরা খেলেন অসাধু ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
২১-০৩-২০২০ ০৭:৫১ অপরাহ্ন
ক্রেতা সেজে মুখ বেধে তাড়াশ বাজারে ইউএনও, ধরা খেলেন অসাধু ব্যবসায়ীরা

আশরাফুল ইসলাম রনি: 
করোনা ভাইরাসকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ী চাল, ডাল, পেয়াজসহ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে পন্য বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে ক্রেতা সেজে ওড়না দিয়ে মুখ বেধে ছদœবেশে বাজারে অভিযান চালিয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান।
শনিবার বিকালে উপজেলার পৌর এলাকায় এ অভিযান চালানো হয়। ছদ্মবেশে বিভিন্ন দোকানে পন্য ক্রয় করেন। এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে কয়েকটি চালের দোকান এবং কাচা তরিতরকারির দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদন্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান।  এ সময় মোঃ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুল্লাহসহ তাড়াশ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে তাড়াশ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, বাজারে চাল, পেয়াজসহ বিভিন্ন পন্যর মূল্য তালিকা অনুযায়ী বিক্রেতারা বিক্রী করছেন কিনা তা দেখতে ছদ্মবেশে বিভিন্ন দোকানে যাই। দোকানগুলোতে বাজারমুল্যর চেয়ে বেশি দাম নেয়ায় কয়েকজন অসাধু ব্যবসায়ীর অর্থদন্ড করা হয়েছে। 

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২১-০৩-২০২০ ০৭:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1162 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com