উল্লাপাড়ায় বিদেশ ফেরত ২৩৬ হোম কোয়ারান্টাইনে ১৯ জন
০৩ মে, ২০২৬ ১২:৫২ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় বিদেশ ফেরত ২৩৬ হোম কোয়ারান্টাইনে ১৯ জন

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৩-২০২০ ০৫:৫১ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিদেশ ফেরত ২৩৬ হোম কোয়ারান্টাইনে ১৯ জন
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলতি মাসে বিদেশ ফেরত প্রবাসী এসেছে ২৩৬ জন এরমধ্যে হোম কোয়ারান্টাইনে রয়েছে মাত্র ১৯ জন। ২৩৬ জন প্রবাসীর মধ্যে মাত্র ১৯ জন হোম কোয়ারান্টাইনে থাকায় এবং বাকি গুলো লোকসমাগমে ঘোরাঘুরি করছে এতে গ্রাম মহল্লার মানুষ গুলো করোনা আতঙ্কে রয়েছে বলে বিভিন্ন মানুষ ক্ষোভ প্রকাশ করেন। উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের দাদনপুর গ্রামের আব্দুর রহিম জানান তার বাড়ির পাশে এক চায়না ফেরত প্রবাসী এসে লোকসমাগমে চলাফেরা করছে হোম কোয়ারান্টাইন মানছে না। বিভিন্ন এলাকায় করোনা আতঙ্কের কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ক্রমেই বাড়ছে। বাজার স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এবং নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান। উল্লাপাড়া থানা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন জানান বিদেশ ফেরত ১৯ জন প্রবাসী কে সন্দেহজনক হিসেবে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। তারা যেন হোম কোয়ারান্টাইন মেনে চলে এজন্য আমরা নিয়মিত খোঁজখবর রাখছি।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৩-২০২০ ০৫:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 884 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com