শিরোনামঃ
নিউজরুম ২১-০৩-২০২০ ০২:৫২ অপরাহ্ন |
নাটোরে প্রায় দেড়কোটি টাকা মূলের দেড় কেজি হেরোইন এবং একটি মাইক্রোবাসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাত ১১টার দিকে নাটোর পুলিশ লাইনসের সামনে থেকে তাদের হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ি থানার মহিশালবাড়ি শিবসাগর গ্রামের মৃত আনেস উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫) এবং পবা থানার দাদপুর পশ্চিমপাড়া মহল্লার অছির উদ্দিনের ছেলে মাইক্রোবাসচালক বেলাল উদ্দিন। শনিবার নাটোর পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে পুলিস সুপার লিটন কুমার সাহা এসব তথ্য জানান।
পুলিস সুপার জানান, গোপন সুত্রে সংবাদ পেয়ে নাটোর থানা পুলিশ নাটোর শহরের হরিশপুর এলাকায় একটি মাইক্রোবাস ব্যারিকেড দেয়। এ সময় ব্যারিকেড এড়িয়ে মাইক্রোবাসটি পালিয়ে যেতে চেষ্টা করে। কিন্তু পিছু ধাওয়া করে নাটোর পুলিশ লাইনসের সামনে মাইক্রোবাসটিকে আটক করে। পরে মাইক্রোবাসটির ড্যাশবোর্ডের ভেতরে রোল করে সংরক্ষিত ১ কেজি ৪৭৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা হেরোইন চোরাচালানের কথা স্বীকার করে। এ বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com