শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ২১-০৩-২০২০ ১২:৫০ অপরাহ্ন |
সোহাগ হাসানঃ সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যদের অভিযানের উল্লাপাড়ায় দেশে তৈরি ২টি ওয়ান শুটার গানসহ আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য ও অস্ত্র বিক্রেতা আব্দুল মতিনকে (৪৮) গ্রেফতার করেছে। শুক্রবার গভির রাতে উল্লাপাড়া পৌরসভার আরএস নেওরগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মতিন ওই গ্রামের মৃত দুলাল প্রামাণিকের ছেলে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, গোপন সংবাদে ভিত্তিতে নেওরগাছা গ্রামের জহুরা মহিউদ্দিন খান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়৷ সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতার আব্দুল মতিন আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর উল্লাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com