করোনা ভাইরাস প্রতিরোধে শিবগঞ্জে লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং
০৩ মে, ২০২৬ ০১:০৮ অপরাহ্ন

  

করোনা ভাইরাস প্রতিরোধে শিবগঞ্জে লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং

নিউজরুম
২১-০৩-২০২০ ১০:৫৭ পূর্বাহ্ন
করোনা ভাইরাস প্রতিরোধে শিবগঞ্জে লিফলেট বিতরণ ও বাজার মনিটরিং
রবিউল ইসলাম রবিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান বন্দর ও বাজার এলাকায় করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা বাড়াতে গণমানুষের মধ্যে লিফলেট বিতরণ ও করোনা ভাইরাসকে পুজি করে কৃত্রিম সংকট সৃষ্টি করে কোন ব্যবসায়ী যেন নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য বাজার মনিটরিং করেন শিবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার  আলমগীর কবীর। শুক্রবার বিকালে  উপজেলার মহাস্থান বাজারের মাংস হাটি, মৎস্য বাজার, সবজি বাজারসহ বন্দর এলাকা  ঘুরে ঘুরে গনমানুষকে করোনা ভাইরাস সম্পর্কে  সচেতনমুলক পরামর্শ ও লিফলেট বিতরণ করেন।
 
এ সময় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীরের সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও শিবগঞ্জ থানার পুলিশের প্রতিনিধিবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার আলগীর কবীর উপস্থিত এলাকাবাসীদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য বলেন, দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই নিজে ও সমাজ সচেতনতার মাধ্যমেই এই ভাইরাস থেকে বাঁচা সম্ভব। 
তিনি  আরও বলেন, বিদেশ থেকে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে রেখে বিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিদেশ ফেরৎ কেউ যদি হোম কোয়ারেন্টাইনে না যায় তাহলে নিকটস্থ থানায় জানানোর জন্য আহ্বান জানান। তিনি আরও বলেন করোনা ভাইরাসের অজুহাতে সংকট দেখিয়ে কোন ব্যবসায়ী দ্রব্যমুল্যের দামবৃদ্ধি না করতে পারে এ জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং করেন। তিনি মহাস্থান কলা বাজার, চাল বাজার, ডাল, আটা, ডিম, ময়দা, পেয়াজ, রসুন আদা, তেল, মসলাসহ কাঁচা তরিতরকারী বাজার ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের দোকানে ন্যায্য  মুল্য তালিকা ঝুলিয়ে রাখার জন্য নির্দেশ দেন।

নিউজরুম ২১-০৩-২০২০ ১০:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 199 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com