সিরাজগঞ্জ ডিবির হাতে দুটি অস্ত্রসহ ডাকাত আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৩-২০২০ ১১:১৩ অপরাহ্ন
|
|
সিরাজগঞ্জ ডিবির হাতে দুটি অস্ত্রসহ ডাকাত আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জহুরা মহিউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে অস্ত্রসহ আব্দুল মতিন নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে জব্দ করা হয় দুইটি দেশীয় তৈরিওয়ান শুটারগান পিস্তল।
শুক্রবার (২০ মার্চ) রাতে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক এই প্রতিবেদককে এ তথ্য জানান গ্রেফতারকৃত আব্দুল মতিন (৪৭) শাজাদপুর উপজেলার শেলাচাপড়ি গ্রামের মৃত দুলাল প্রমানিকের ছেলে।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সারে আট্টার দিকে উল্লাপাড়ার জহুরা মহিউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়েরর সামনে সড়কের ওপর অভিযান চালিয়ে দুটি দেশীয় অস্ত্রসহ মতিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৩-২০২০ ১১:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 698 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ