সলঙ্গায় করোনা সচেতনতায় মসজিদে দোয়া ও লিফলেট বিতরণ
০৪ মে, ২০২৬ ১০:৩৬ পূর্বাহ্ন

  

সলঙ্গায় করোনা সচেতনতায় মসজিদে দোয়া ও লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২০-০৩-২০২০ ১০:২৫ অপরাহ্ন
সলঙ্গায় করোনা সচেতনতায় মসজিদে দোয়া ও লিফলেট বিতরণ
জি,এম স্বপ্না : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় সলঙ্গার একটি স্বেচ্ছাসেবী সংগঠন আছিয়া - বছির ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। উক্ত ফাউন্ডেশনের উদ্যোগে সামাজিক গণসচেতনতায় শুক্রবার বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া,প্রচার পত্র ও লিফলেট বিতরণ করা হয়েছে। সলঙ্গা থানা মসজিদ সহ অলিদহ গ্রাম ও আশেপাশের গ্রামের বিভিন্ন মসজিদে লিফলেট বিতরন, করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য মসজিদের মুসুল্লীদের নিয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত ও দোয়ার আয়োজন করেন ফাউন্ডেশনের পক্ষে অলিদহ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আফছার আলী। দোয়া শেষে লিফলেট বিতরন কালে জনাব আফছার আলী হাঁচি,কাশি দেয়ার সময় টিসু,রুমাল সহ বিশেষ সতর্কতা অবলম্বন করতে সকলকে পরামর্শ প্রদান করেন। এ ছাড়াও তিনি করোনায় আতঙ্কিত না হয়ে এই ভাইরাস থেকে সুরক্ষা পেতে ঘণঘণ সাবান দিয়ে হাত পরিস্কার, মাস্ক ব্যবহার,পরিস্কার -পরিচ্ছন্নতা, স্বাস্থ্য অধিদপ্তর ঘোষিত বিভিন্ন নিয়ম কানুন মেনে চলা সহ আরও সচেতন হওয়ার পরামর্শ জানান।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২০-০৩-২০২০ ১০:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com