অস্থির চালের বাজার,বস্তায় বেড়েছে ৫০০টাকা
২৭ এপ্রিল, ২০২৬ ১০:৩০ অপরাহ্ন

  

অস্থির চালের বাজার,বস্তায় বেড়েছে ৫০০টাকা

নিউজরুম
২০-০৩-২০২০ ০৭:০৪ অপরাহ্ন
অস্থির চালের বাজার,বস্তায় বেড়েছে ৫০০টাকা

করোনা ভাইরাস ঠেকাতে যখন বন্ধ করা হচ্ছে একের পর এক প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল, তার সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ করেই বাড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে চালের পাইকারি বাজারে। দিনাজপুরের ফুলবাড়ীতে একদিনের ব্যবধানে চালের পাইকারী বাজারে বস্তা প্রতি সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে । পৌর শহরের আড়তদারদের দাবি,করোনার জন্য চালের দাম বাড়েনি, ধানের সংকটে কল মালিকরাই চালের দাম বাড়িয়েছে।

অল্প কদিন আগেই পেঁয়াজের লাগামহীন দামে নাকাল ক্রেতারা একটু স্বস্থির নিশ্বাস ফেলতে না ফেলতেই অস্থির হয়ে উঠছে চালের বাজার।  হঠাৎ চালের মুল্য বৃদ্ধিতে আবারও বেসামাল করে তুলেছে বাজার পরিস্থিতি। মূল্যবৃদ্ধির জন্য পাইকার ও মিলারদের দুষছেন খুচরা বিক্রেতারা। অন্যদিকে মিলাররা ধানের দাম বৃদ্ধি কে কারণ হিসেবে দেখাচ্ছেন। যদিও কৃষকরা বলছেন,নতুন করে ধানের দাম বাড়েনি। তাই চালের বাজার নিয়ন্ত্রণের জন্য জোর মনিটরিং চান ক্রেতা ও খুচরা ব্যবসায়ীরা।

 ফুুলবাড়ী বাজারের চাল ব্যবসায়ী জয় প্রকাশ গুপ্ত বলেন হঠাৎ ধানের দাম বেড়ে যাওয়ার কারনেই চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই বস্তা প্রতি চালের দামও বেড়েছে।  অপরদিকে বারবার চালের মূল্য বৃদ্ধির জন্য মিলারদের দায়ী করছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। শুধু মিলারদের কারসাজি নয়, সঠিক তদারকির অভাবকেও দায়ী করছেন ভোক্তারা। 

 

 

শুক্রবার সরেজমিনে দিনাজপুরের ফুলবাড়ী বাজার ঘুরে জানা গেছে এক সপ্তাহের ব্যবধানে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা বেড়েছে। ৩০টাকার গুটি-স্বর্ণা বেড়ে ৩২টাকায়, ৫০টাকার মিনিকেট বেড়ে ৫৫টাকায়, ৪০টাকার আটাশ চাল বেড়ে ৪৫টাকায়, ৩০টাকার স¦র্ণা পাঁচ বেড়ে ৩৩টাকায় কিনতে হচ্ছে। ভ্যারাইটি এবং নাজিরশাল বেড়েছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। তবে কাটারি, চিনিগুঁড়া এবং জিরা কাটারির দাম স্বাভাবিক রয়েছে। হঠাৎ চালের এই মূল্য বৃদ্ধিতে স্বল্প ও নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছেন। 

কাঁটাবাড়ী গ্রামের রাহাদ গাজিসহ একাধিক ক্রেতাদের অভিযোগ,বারবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানো যেন একটি নিয়মে পরিণত হয়েছে। বাজারে চাল কিনতে গিয়ে চালের দাম কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বাড়ায় দিনমজুর,শ্রমিক ও মধ্য আয়ের ক্রেতাদের  হিমসিম খেতে হচ্ছে। তাই চালের দাম যেন না বাড়ে সেজন্য সরকারের পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রণ দরকার । 

এদিকে আমিন আটো রাইস মিলের স্বত্বাধিকারী রুহুল আমিন জানান, ধানের দাম বস্তা প্রতি ১৫০টাকা বেড়েছে, ফলে চালের মুল্য বস্তা প্রতি ৫০টাকা বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন,এ বছর চিকন ধান পর্যাপ্ত আবাদ হলেও মোটা ধানের আবাদ কম হয়েছে। মোটা ধানের সংকট হওয়ায় চালের বাজারেও এর প্রভাব পড়েছে। 

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী বলেন,করোনাভাইরাসের অজুহাতে সংকট দেখিয়ে কেউ যেন দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করতে না পারে এজন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে গত ১৯মার্চ বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ী বাজারের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের বাজার দর মনিটরিং করা হয়েছে । তিনি আরও বলেন, বাজার ঘুরে দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা ঝুঁলিয়ে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। 


নিউজরুম ২০-০৩-২০২০ ০৭:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 244 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com