শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ২০-০৩-২০২০ ০৬:৩২ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে সৌদি আরব ফেরত দুলালী নামে এক নারীকে আটক করে পুলিশ পাহারায় হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা প্রশাসন।
নিজ বাড়িতে জায়গা না থাকায় তাড়াশে বিনসাড়া উচ্চবিদ্যালয়ে একটি কক্ষে হোমকোয়ারেন্টইন তৈরী করে ওই নারীকে সেখানে রাখা হয়েছে। এর আগে গত ১১ মার্চ তিনি সৌদি আরব থেকে দেশে ফিরে আসেন। আজ থেকে ২৫ মার্চ পর্যন্ত তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জানান, গত ১১ মার্চ ওই নারী সৌদি আরব থেকে দেশে ফেরেন। বিমানবন্দরে তার শরীরের তাপমাত্রা দেখে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। তার ১৪ দিন হোমকোয়ারেন্টাইনে থাকার কথা। তিনি তা না করে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি জানার পর তার বাড়ি থেকে তাকে ধরে এনে তাড়াশে বিনসাড়া উচ্চবিদ্যালয়ে একটি কক্ষে হোমকোয়ারেন্টইন তৈরী করে ওই নারীকে সেখানে রাখা হয়েছে। তার বাড়িতে জায়গা না থাকায় স্কুলের একটি কক্ষে রাখা হয়েছে। এখানে তার খাবার ও বাধরুমের ব্যবস্থা করা হয়েছে। ২৫ মার্চ পর্যন্ত গ্রাম পুলিশ পাহারায় তাকে এখানে থাকতে হবে। এ সময়ে সে বাড়ির কোন লোকজনের সাথে যোগাযোগ করতে পারবে না।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com