বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের দখলি জায়গা আদালতের রায়ে বুঝে পেলেন মালিক
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:২৬ অপরাহ্ন

  

বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের দখলি জায়গা আদালতের রায়ে বুঝে পেলেন মালিক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২০-০৩-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন
বেলকুচিতে প্রাথমিক বিদ্যালয়ের দখলি জায়গা আদালতের রায়ে বুঝে পেলেন মালিক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনে দখলকৃত কিছু মালিকানাধিন জামি দির্ঘ দিন থেকে বিদ্যালয়ের দখলে ছিলো। গত ২০১৭ সালের ৬ই ফেব্রুয়ারি সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ আদালতে বেলকুচি উপজেলার তামাই পশ্চিম পাড়ার কাজেম উদ্দিনের ছেলে আব্দুর রহিমের নিজ জায়গা প্রাপ্তরি দাবিতে বাদি হয়ে একটি বাটোয়ারা মামলা দায়ের করেন। মামলার বিবাদী কামারখন্দ উপজেলার কাজিপুড়া গ্রামের বজলার রহমানরে ছেলে আনোয়ারুল ইসলাম সহ ৪৩ জনের বিবুদ্ধে। মামলা সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার তামাই মৌজার সি এস খতয়িান নং১২৩ সাবেক দাগ নং ৩৬৯ এর ৭.৩৪ শতক জায়গার মালিকানা দাবিতে বাটোয়ারা মামলাটি দায়ের করেন আব্দুর রহমি গং (মামলানং ৪৫/২০১৭)। আদালতে তিন বছর মামলা চলার পর গত ২৩ ফব্রেুয়ারি ২০২০ তারিখে মামলার বাদী আব্দুর রহমি গং ডগ্রিী পায়। অতঃপর শুক্রবার (২০র্মাচ) সকালে আদালতের নির্দেশে এ্যাডভোকেট কমিশনার সিরাজুল ইসলাম ও জারিকারক মনিরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহিম গং এর তামাই পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনের বেদখলি ৭.৩৪ শতক জায়গা রহিম গং কে সরজমিনে উপস্থিত জনগনের সামনে তাকে বুঝিয়ে দেন। এব্যাপারে আব্দুর রহিম জানান, ন্যায় বিচার পেয়ে আমি আনন্দিত। আদালতের প্রতি আমি কৃতজ্ঞ। এ বিষয়ে একালার সচেতনন মহলের কয়েকজন জানান, দির্ঘদিন থেকে বিদ্যালয়ের জায়গা নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে এ ব্যাপারে বিদ্যালয়ের কতৃপক্ষ কোনো পদক্ষেপ না নেয়ায় একতরফা ভাবে ডিগ্রী পেয়েছে। মামলার ডিগ্রী পাওয়ার কারনে বিদ্যালয়ের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২০-০৩-২০২০ ০৫:৫৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1017 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com