উল্লাপাড়ায় করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক
০৩ মে, ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২০-০৩-২০২০ ০২:৩৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা আটক
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস রোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণের সময় বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সাবু (৩৩) কে আটক করেছে মডেল থানা পুলিশ। জানা যায় তাকে করোনা ভাইরাস সচেতনতার সাথে খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি চাই লেখা লিফলেট জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দেওয়া হয়েছিল বিতরণের জন্য। আটককৃত বিএনপি নেতা বোয়ালিয়ার আশরাফ আলীর ছেলে ও ইউনিয়ন বিএনপির সদস্য। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উল্লাপাড়ার বোয়ালিয়া বাজার এলাকা থেকে এই লিফলেট বিতরণের সময় আটক করা হয়। তার নামে থানায় নাশকতা ৬ টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লাপাড়া মডেল থানা উপপরিদর্শক রিপন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করে জানান আটককৃত বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সাবুর নামে একাধিক নাশকতার মামলা রয়েছে। করোনা ভাইরাস সচেতনতার সাথে খালেদা জিয়ার নিঃশর্তে মুক্তি চাই লেখা সংযুক্ত লিফলেট বিতরণ করার সময় তাকে আটক করা হয়। আটককৃত বিএনপি নেতা কে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২০-০৩-২০২০ ০২:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2413 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com