উল্লাপাড়ায় করোনা গুজবে চালের মুল্য বৃদ্ধিঃ-ভ্রাম্যমান আদালেত জরিমানা
০৩ মে, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় করোনা গুজবে চালের মুল্য বৃদ্ধিঃ-ভ্রাম্যমান আদালেত জরিমানা

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৩-২০২০ ০৭:০৩ অপরাহ্ন
উল্লাপাড়ায় করোনা গুজবে চালের মুল্য বৃদ্ধিঃ-ভ্রাম্যমান আদালেত জরিমানা

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস আতংকের সুযোগে উল্লাপাড়ার কিছু অসাধু চাল ব্যবসায়ী বাজার দরের চেয়ে প্রতি এক কেজি চাল ৫ টাকা করে বেশী দরে বিক্রি শুরু করে । বিষয়টি জানতে পেরে উল্লপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান উল্লাপাড়া বাজার চালপট্রি গিয়ে দুই চাল ব্যবসায়ীকে আটক করে । আটক কৃতরা হলো পৌর শহরের ঘোষগাঁতী গ্রামের অনিল কুন্ডুর ছেলে পিন্টু কুন্ডু ও সদর ইউনিয়নের বাখুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল মালেক । পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে পিন্টু কুন্ডুকে -২ হাজার টাকা এবং আব্দুল মালেককে-১ হাজার টাকা জরিমানা করে । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আরিফুজ্জামান । অপর দিকে উল্লাপাড়ায় করোনা ভাইরাসের সংক্রমণের আতংকে রয়েছে উপজেলা বাসী । উপজেলা প্রশাসন থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে ইউনিয়ন চেয়ারম্যানদের মাধ্যমে মাইকিং করে জনগনকে করোনা প্রতিরোধে করনিয় বিষয়ে প্রচার করে সতর্ক করা হচ্ছে । উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আনোয়ার হোসেন জানান করোনা চিকিৎসার সব ধরণের প্রস্তুতি তাদের রয়েছে । বিদেশ ফেরত ১৭ ব্যক্তিকে তাদের নিজ নিজ বাড়িতে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৩-২০২০ ০৭:০৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 786 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com