শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৯-০৩-২০২০ ০৫:৪১ অপরাহ্ন |
সোহাগ হাসান: সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রী ও রায়গঞ্জ উপজেলায় এক বৃদ্ধা নারী ধর্ষনের শিকার হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে তাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। রায়গঞ্জে বৃদ্ধাকে ধর্ষনের ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত রজব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সে রায়গঞ্জ উপজেলার লক্ষীকোলা গ্রামের জহর আলীর ছেলে। পুলিশ ও পরিবার সুত্রে জানাযায়, পাওনা টাকার কথা বলে সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর মহল্লায় প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষর করে একই মহল্লার বিশা শেখের ছেলে ইদুল শেখ। পরে রক্তাক্ত অবস্থায় স্কুল ছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার পরিবারকে জানায়।
অপর দিকে রায়গঞ্জ উপজেলায় এক বৃদ্ধা নারীকে ধর্ষনের অভিযোগে লক্ষীকোলা গ্রামের জহর আলীর ছেলে রজব আলীর বিরুদ্ধে। এঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে রজব আলীকে আসামী করে রায়গঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। বুধবার রাতে পুলিশ তাকে পূর্বলক্ষীখোলা গ্রাম থেকে রজব আলীকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ আদালতে প্রেরন করেছে। গত ১০ মার্চ রাতে বৃদ্ধা নারী ঘর থেকে বের হলে তাকে জোর পূর্বক ধর্ষন করে রজব আলী। হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ পৌর এলাকা থেকে এক শিশু ও রায়গঞ্জ থেকে এক বৃদ্ধা ধর্ষনের ঘটনায় তাদের শারীরিক পরীক্ষা করা হয়েছে। শারীরিক পরীক্ষার প্রতিবেদন আদালতে পাঠানো হবে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বৃদ্ধা নারী ধর্ষনের ঘটনায় তার ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। রাতে অভিযুক্ত রজব আলীকে গ্রেফতার করে আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com