উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষ পালিত
০৩ মে, ২০২৬ ০২:০৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষ পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৯-০৩-২০২০ ০২:৪৭ অপরাহ্ন
উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষ পালিত

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার ৪র্থ বর্ষ পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উল্লাপাড়া প্রেস ক্লাবে এ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার উল্লাপাড়া প্রতিনিধি মোঃ রায়হান আলীর আয়োজনে উল্লাপাড়া প্রেস ক্লাবের সভাপতি আব্দুস ছাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সাংবাদিক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,অধ্যাপক শামিম হাসান ,উপজেলা মৎস কর্মকর্তা বায়োজিত আলম,পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব হাসান ভূঁইয়া,সহকারী অ্যাডজুট্যান্ট মোঃ সেলিম রেজা,সাংবাদিক এ আর জাহাঙ্গীর,উল্লাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জয়,সাংবাদিক শাহারুল হক সাচ্চু,সাংবাদিক রাজু আহমেদ শাহান, বিশিষ্ট শিক্ষাবিদ ইউসুফ আলী মন্টু,দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকা পরিচালনা কনিটির সদস্য রায়হান আকন্দ, সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু,সাংবাদিক মাসুদ রানা,সাংবাদিক সাইফুল ইসলাম, আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন সহ প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বর্ষপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানান। এবং দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় আগামী দিনের দীর্ঘ পথচলা সফলতা কামনা করেন।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৩-২০২০ ০২:৪৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 248 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com