শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৯-০৩-২০২০ ১২:২৬ পূর্বাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চন্দ্রগাঁতী আলিম মাদ্রাসায় মুজিব বর্ষ পালন করা হয়েছে। মঙ্গলবার (১৭ই মার্চ) সকালে বড়পাঙ্গাসী ইউনিয়নের চন্দ্রগাঁতী আলিম মাদ্রাসায় শিক্ষক,শিক্ষার্থী,ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রগাঁতী আলিম মাদ্রাসার সভাপতি মোঃ বকুল হোসেন, মুক্তিযোদ্ধা আহাজার আলী (বিদুৎসাহী সদস্য),অধ্যাক্ষ মওলানা নাসির উদ্দীন,স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাবু। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com