বেলকুচিতে ফেয়ার প্রাইজের চাল বিতরণ (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
"শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুদা হবে নিরুদ্দেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৬ টি ইউনিয়নের ২২ জন ডিলারের মাধ্যমে ১৫ হাজার ৬শত ৭৬ জন হতদরিদ্রদের মাঝে ফেয়ার প্রাইজের চাউল ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে বিক্রি করা হচ্ছে।
সরজমিনে বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার দৌলতপুর বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ফেয়ার প্রাইজের চাউল ডিলার হামিদ মোল্লা ডিজিটাল পরিমাপ যন্ত্রে প্রত্যেক কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে চাউল ৩০ কেজি করে বিতরণ করতেছে। এছাড়া ধুকুরিয়াবেড়া বাজারে ডিলার আলমগীর হোসেন আলম ও খামার উল্লাপাড়া বাজারে রুহুল আমিন ফেয়ার প্রাইজের চাউল বিক্রি করছে। এসময় স্ব স্ব ট্যাগ অফিসারগণ চাউল বিক্রি তদার্কি করছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৮-০৩-২০২০ ০৭:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 391 বার দেখা হয়েছে।