শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০৩-২০২০ ০৬:২৮ অপরাহ্ন |
রায়হান আলীঃ বুধবার সকালে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজে মুজিব বর্ষ উপলক্ষে কলেজে ৬ তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বঙ্গবন্ধু কণার্র উদ্বোধন করা হয়েছে। কলেজ চত্বরে আনুষ্ঠানিকভাবে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে কলেজের একাডেমিক ভবন ও বঙ্গবন্ধু কণার্রের উদ্বোধন করেন সংসদ সদস্য তানভীর ইমাম। কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস. এম. ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বঙ্গবন্ধু কণার্র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য তানভীর ইমাম, উপাধ্যক্ষ মোঃ আসহাবুল হক, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক শামিম হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে তানভীর ইমাম এমপি বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নয়ন করে চলছে। উল্লাপাড়া উপজেলায় কলেজ, উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে আধুনিক মানের ভবন নিমার্ণসহ মাল্টিমিডিয়া ক্লাসরুম, শেখ রাসেল ডিজিটাল ল্যাব, বঙ্গবন্ধ কণার্র, লাইব্রেরিসহ নানা ভৌত অবকাঠামো উন্নয়ন করা হয়েছে। শিক্ষার্থীরা মানসম্পন্ন এসব ভবনে এখন স্বাচ্ছন্দ্রে শিক্ষা লাভ করছে। উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে শহর পর্যন্ত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা চিহ্নিত করে ধারাবাহিক ভাবে উন্নয়ন করা হচ্ছে। স্কুল, কলেজগুলোতে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। নিমার্ণ করা হয়েছে স্বাস্থ্য সম্মত ল্যার্টিন। মুজিব বর্ষ উপলক্ষে মঙ্গলবার তিনি উপজেলা পরিষদ চত্বর থেকে ১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নিমার্ণ ও ৩০ জন অসহায় দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com