তাড়াশে কলেজের গেট ধসে ৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
০৪ মে, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ন

  

তাড়াশে কলেজের গেট ধসে ৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৮-০৩-২০২০ ০৩:২২ অপরাহ্ন
তাড়াশে কলেজের গেট ধসে ৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় গুল্টা বাজার এম মুনসুর আলী কলেজের নির্মণাধীন গেটের ছাদ ধসে চারজন নিহত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো. গোলাম রাব্বীকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান ও উপজেলা প্রকৌশলী বাবলু মিয়া। 
জেলা প্রশাসক ফারুক আহম্মেদ বলেন, দুর্ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটিকে আগামী ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
মঙ্গলবার উপজেলা তালম ইউনিয়নের গুল্টা হাটের হাটবার ছিল। হাট সংলগ্ন ক্যাপ্টেন মুনসুর আলী ডিগ্রি কলেজের নির্মাণাধীন গেটের ছাদের নিচে গরু-ছাগল বিক্রির ক্রেতা-বিক্রেতারা বসে ছিলেন। এ সময় আচমকা গেটের ছাদটির ওপরের অংশ তাদের মাথার ওপর ভেঙে পড়লে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয় এবং ৫ ব্যাক্তি আহত হয়। 
তাড়াশ ইউএনও ইফফাত জাহান, ওসি মাহবুবুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থলে উদ্ধারকাজে তদারকি করছেন।

 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৩-২০২০ ০৩:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 283 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com