উল্লাপাড়ায় ঘর পেল ৩০ গৃহহীন পরিবার
০৩ মে, ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় ঘর পেল ৩০ গৃহহীন পরিবার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৮-০৩-২০২০ ০১:২২ অপরাহ্ন
উল্লাপাড়ায় ঘর পেল ৩০ গৃহহীন পরিবার

উল্লাপাড়া প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার উল্লাপাড়ায় ৩০টি ভূমিহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম আনুষ্ঠানিকভাবে এসব ঘর মালিকদেরকে প্রদান করেন। এসময় উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মীর শাহীন শাহ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ভূইয়া জানান, ত্রাণ ও দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তর ভূমিহীন পরিবারদের মধ্যে হস্থান্তর করা অর্ধপাকা এসব ঘর নিমার্ণের জন্য প্রায় ১ কোটি টাকা বরাদ্দ দেয়।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৮-০৩-২০২০ ০১:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com