সলঙ্গায় ২২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২
১৫ মে, ২০২৬ ০৮:১৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সলঙ্গায় ২২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১৮-০৩-২০২০ ১০:০৬ পূর্বাহ্ন
সলঙ্গায় ২২১ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২

আশরাফুল ইসলাম রনি: সিরাজগঞ্জের সলঙ্গায় আকস্মিক চেকপোষ্ট স্থাপন করে চাউলভর্তি ট্রাকে ফেন্সিডিল পাচারের সময় ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা। আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জিয়ানগর হুজরাপুর গ্রামের মৃত শেখ বারেকের ছেলে মোঃ ওমর ফারুক(২০) ও একই উপজেলার চাঁদলয় মিরের বাগান গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আঃ রাকিব(৩৪)। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী ও সদর কোম্পানী এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৭ মার্চ ২০২০ খ্রিঃ তারিখ ভোরে সলঙ্গা থানাধীন চড়িয়া শিকার গ্রামস্থ সমবায় ফিলিং ষ্টেশনের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে আকস্মিক চেকপোষ্ট স্থাপন করে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ২২১ বোতল ফেন্সিডিলসহ একটি চালভর্তি ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয় এবং জব্দকৃত মালামাল ও আসামীদ্বয়কে উক্ত থানায় হস্তান্তর করা হয়।

মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ এর এই ধরণের অভিযান অব্যহত থাকবে। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৩-২০২০ ১০:০৬ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 226 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com