বেলকুচিতে অটোভ্যান-মটর সাইকেল সংঘর্ষে নিহত-১
০৪ মে, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন

  

বেলকুচিতে অটোভ্যান-মটর সাইকেল সংঘর্ষে নিহত-১

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৩-২০২০ ১০:২৯ অপরাহ্ন
বেলকুচিতে অটোভ্যান-মটর সাইকেল সংঘর্ষে নিহত-১
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে অটোভ্যান ও মটর সাইকেলের সংঘর্ষে মটর সাইকেল আরোহি সোহেল রানা নিহত হয়েছে। এসময় মটর সাইকেলের চালক রবিউল গুরতর আহত হয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের কাজিপুরা সবুজ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মটর সাইকেল আরোহী সোহেল রানা (২০) উপজেলার তামাই কুঠিপাড়া গ্রামের শফিকুল ইসলাম (বাদাম শফি) এর ছেলে। আহত রবিউল (২২) একই গ্রামের ওমর শেখের ছেলে। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে সমেশপুর থেকে একটি অটো ভ্যান কাজিপুরা সবুজ পাড়ায় পৌছিলে মটর সাইকেলের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সোহেল মারা যান। অটো ভ্যান চালক ভ্যান নিয়ে পালিয়ে যায়। বেলকুচি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, কাজিপুরা এলাকায় দুর্ঘটনা খবর পেয়েছি। কিন্তু নিহত পরিবার থেকে এখনো কোন অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাই তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৩-২০২০ ১০:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 829 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com