সলঙ্গায় মুজিব বর্ষ পালন
জি,এম স্বপ্না : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী ( মুজিব বর্ষ) যথাযথ ভাবে উদযাপিত হয়েছে। দিবসটি ঘিরে মঙ্গলবার দিনব্যাপী সলঙ্গা থানা আওয়ামী লীগ,সলঙ্গা থানা পুলিশ প্রশাসন,সলঙ্গা দলিল লেখক সমিতি,সলঙ্গা সমাজ কল্যাণ পাঠাগার,সিরাজগন্জ রোড সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতাল,থানার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো অনুষ্ঠানের আয়োজন করেন। শিক্ষা প্রতিষ্ঠান গুলো বন্ধ ঘোষনা করায় প্রতিষ্ঠানে তেমন অনুষ্ঠান পালিতহয়নি। তবে সকল প্রতিণ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এ ছাড়াও সলঙ্গা অনার্স কলেজ,ইসলামিয়া উচ্চ বিদ্যালয়,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,সলঙ্গা মহিলা কলেজ,জি আর ডিগ্রী কলেজ,ফুলজোড় ডিগ্রী কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলোক সজ্জার আয়োজন করেন। মঙ্গলবার বিকেলে থানা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুরের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন,রায়গন্জ,তাড়াশ- সলঙ্গার মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু, সহ সভাপতি ফণি ভুষণ পোদ্দার, আব্দুল হান্নান নান্নু, থানা যুব লীগের যুগ্ম আহবায়ক রিয়াদুল ইসলাম ফরিদ সহ অনেকে।