উল্লাপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি পালিত
০৩ মে, ২০২৬ ০৪:১৫ পূর্বাহ্ন

  

উল্লাপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি পালিত

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৭-০৩-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন
উল্লাপাড়ায় মুজিব বর্ষ উপলক্ষে দিন ব্যাপী কর্মসূচি পালিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মুজিব শতবর্ষ পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ ই মার্চ) প্রথম প্রহরে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের নেতৃত্বে ইউপি আঃলীগের নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,দুপুরে পূর্ণীমাগাঁতী আঃলীগ অফিসে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নেতাকর্মীদের আলোচনা, বিকেলে ইউপি হল রুমে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের প্রতি রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পূর্ণীমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ চত্বরে জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কেক কর্তন করা হয়। এরপর আতশবাজি ফোটানো হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি নবীর রহমান রচী, সাংগঠনিক সম্পাদক মোমিন ভূঁইয়া ও আঃলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৩-২০২০ ০৮:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 260 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com