অবশেষে মুক্তিযোদ্ধা সংসদ আলোক সজ্জায় সজ্জিত, শতবর্ষ উদযাপান (ভিডিও সহ) জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে অবশেষে মুক্তিযোদ্ধা সংসদকে আলোক সজ্জায় সজ্জিত করে শতবর্ষ উদযাপান করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) সকালে বেলকুচি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে আলোক সজ্জায় সজ্জিত করে ও বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন করা হয়।
গতকাল থেকে আজ সকাল পর্যন্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলোক সজ্জা না থাকায় সংবাদ কর্মীর ফেসবুকে একটি পোষ্ট দেয়ার পর এ আলোক সজ্জা করে এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উদযাপন করে।
এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গাজী দেলখোশ আলী প্রামানিক, গাজী লুৎফর রহমান মাখন, গাজী আব্দুল মালেক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি খালিদ আল মামুন প্রিন্স, মহাদেব সাহা, রাশেদ, বিপ্লব শীলসহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের অন্যান্য সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৩-২০২০ ০৮:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে এবং 672 বার দেখা হয়েছে।