শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৩-২০২০ ০৬:৩৭ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে উল্লাপাড়ায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ করে দিনের কর্মসূচি উদ্বোধন করেন সংসদ সদস্য তানভীর ইমাম। এসময় উল্লাপাড়ার আওয়ামী লীগসহ, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পস্তবক অপর্ণ করা হয়। এসময় উল্লাপাড়া উপজেলা নিবার্হী কর্মকতার্ মোঃ আরিফুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর মেয়র এস. এম নজরুল ইসলাম, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ মীর শাহীন শাহ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মোঃ মাহবুবুর রহমান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com