তাড়াশে কলেজের গেট ধসে নিহত ৩
০৪ মে, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন

  

তাড়াশে কলেজের গেট ধসে নিহত ৩

নিউজরুম
১৭-০৩-২০২০ ০৫:৩১ অপরাহ্ন
তাড়াশে কলেজের গেট ধসে নিহত ৩

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। মঙ্গলবার আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। নিহতরা হলেন গাবর গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (৩০) ও বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ছিল গুল্টাবাজারের হাটবার। এ কলেজ চত্বরেও গোহাট বসে। বিকেল ৪টার দিকে হাট যখন জমে উঠেছে ঠিক তখনই গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। কলেজের প্রভাষক আবুল বাশার অভিযোগ করেন, কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ একক সিদ্ধান্তে সৌন্দর্য বর্ধন করার জন্য তিন মাস আগে নিম্নমানের গেটটি নির্মাণ করেন। নিম্নমানের কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটে।


নিউজরুম ১৭-০৩-২০২০ ০৫:৩১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com