শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৭-০৩-২০২০ ০৪:৫২ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি খাস পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ফলার আঘাতে শাহ আলম (৩২) নামে ১ ব্যক্তি নিহত হয়েছেন। আহতরা হলেন গোপীনাথপুর গ্রামের আব্দুল জব্বার, আব্দুর রহমান ও মাসুদ। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার রাতে উপজেলার সলপ ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত শাহ আলম ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
এঘটনায় ওই এলাকার নুরনবী (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ আসলাম হোসেন জানান ঘটনার পর খবর পেয়ে ওই গ্রামে অভিযান চালিয়ে নুরনবী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে । মামলা প্রক্রিয়াধীন রয়েছে । লাশ ময়না তদন্তের জন্য মর্গে রয়েছে ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com