বেলকুচিতে গাঁজাসহ মদক ব্যবসায়ী আটক
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৭-০৩-২০২০ ০৪:০৭ অপরাহ্ন
|
|
বেলকুচিতে গাঁজাসহ মদক ব্যবসায়ী আটক
জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে গাঁজাসহ আব্দুল মান্নান নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (১৬ মার্চ) সন্ধায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাঁতী গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মান্নান (৫০) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। আটককৃত আব্দুল মান্নান ঐ গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, সোমবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল চৌকস পুলিশরাজাপুর ইউনিয়নের নাগগাঁতী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ আব্দুল মান্নানকে আটক করা হয়। সে অত্র এলাকার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৭-০৩-২০২০ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 410 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ