বেলকুচিতে নানা আয়োজনে বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকী উদযাপন
জহুরুল ইসলাম:
সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলণ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পন্তবক অর্পণ করেন সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখ, বেলকুচি পৌর মেয়র আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেলখোশ আলী প্রমানিক, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, বেলকুচি থানা অফিসার ইনর্চাজ আনোয়ারুল ইসলাম, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজাসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতিকৃতিতে পুষ্পন্তবক অর্পণ করেণ।
শ্রদ্ধা নিবেদন শেষে বেলকুচি সরকারী কলেজে আলোচনা সভা এবং জম্মশত বার্ষিকী উপলক্ষে সংসদ সদস্য মমিন মন্ডল কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করেন। পরে বেলকুচি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শাস্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।