শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৭-০৩-২০২০ ০১:২৩ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে নানা আয়োজনে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। মঙ্গলবার সূর্যদয়ের সাথে তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির শুরু হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাড়াশ ইউএনও ইফ্ফাত জাহানের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদস গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. ওবায়দুল্লাহ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, উপজেলা ভাইস চোয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চোয়ারম্যান মর্জিনা ইসলাম প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com