শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে কৃষকের বাড়িতে আগুন ৫লক্ষাধিক টাকার ক্ষতি
০৪ মে, ২০২৬ ০১:২২ অপরাহ্ন

  

শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে কৃষকের বাড়িতে আগুন ৫লক্ষাধিক টাকার ক্ষতি

নিউজরুম
১৬-০৩-২০২০ ০৬:২৫ অপরাহ্ন
শিবগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে কৃষকের বাড়িতে আগুন ৫লক্ষাধিক টাকার ক্ষতি

শিবগঞ্জ  প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পল্লীতে এক কৃষকের বাড়ীতে আগুন লেগে নগদ ২ লক্ষ টাকা সহ ঘরের আসবাপত্র পত্র পুড়ে ভষ্মিভূত, লক্ষাধিক টাকার ক্ষতি সাধন। জানা যায়, সোমবার বেলা ১ টায় উপজেলার  হুদাবালা দক্ষিণপাড়া গ্রামের মৃত: পেশার সরদার এর ছেলে কৃষক কুব্বাত সরকার এর বসত বাড়ীতে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন ও পার্শ্বে রাজমিস্ত্রীরা হৈ চৈ ও ডাক চিৎকার করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার স্টেশনের একটি নিউনিট ঘটনাস্থলে ছুটে যান। এব্যাপারে বাড়ীর মালিক কুব্বাত সরকার বলেন, আমার নগদ ২ লক্ষ টাকা, টিভি, ফ্রিজ সহ ঘরের আসবাপত্র আগুনে পুড়ে ছাই হয়েছে। আমি এখন কি করবো।  এ বিষয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট এর লিডার হামিদ জানান, আমি খবর পেয়ে আমার ইউনিট সহ ঘটনাস্থলে এসে দেখতে পাই স্থানীয় লোকজন আগুন নিভিয়েছে। তবে বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে তিনি জানান।  


নিউজরুম ১৬-০৩-২০২০ ০৬:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 171 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com