শিরোনামঃ
নিউজরুম ১৬-০৩-২০২০ ০৫:২৬ অপরাহ্ন |
সিরাজগঞ্জ সদরের একই দিনে ০২(দুই) স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। প্রথমে সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদরের কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়াড়াঘাট গ্রামে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী (১৩) ও বিকাল ৫ টায় বহুলী ইউনিয়নের বিলগজারিয়া গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রী (১৩) এর বাল্যবিবাহ বন্ধ করা হয়। আদালত সূত্রে জানা যায়, সোমবার সকালে ও বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাল্যবিবাহ গুলো বন্ধ করা হয়।প্রথমে ভ্রাম্যমাণ আদালত কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়াড়াঘাট গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে অভিযান চালান। তখন কনের বাড়ীতে কনে কালিয়া হরিপুর ইউনিয়নের বিয়াড়াঘাট গ্রামের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী মোছাঃ সুবর্ণা খাতুন (১৩) এর সাথে কামারখন্দ উপজেলার কালিঞ্জা গ্রামের তাত শ্রমিক শাহিন রেজা (২২) এর বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক।কনের পিতার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বিকালে বহুলী ইউনিয়নের বিলগজারিয়া গ্রামে অভিযান চালান। তখন কনের বাড়ীতে কনে বিলগজারিয়া গ্রামের অষ্টম শ্রেণীর ছাত্রী হাদিয়া খাতুন (১৩) এর সাথে বর একই গ্রামের জাকিরুল (২১) এর সাথে বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক ও কনে স্থানীয় উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। কনের পিতার কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না বলে মুচলেকা নেয়া হয়। বাল্যবিবাহগুলো বন্ধে সহযোগিতা করেন কানুনগো মোঃ আব্দুল কাইয়ুম মুন্সী, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম,বনবাড়ীয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com