বিদ্যালয় পরিদর্শণে চৌহালীর ইউএনও
২৭ জুন, ২০২৬ ০৯:৪৮ পূর্বাহ্ন

  

বিদ্যালয় পরিদর্শণে চৌহালীর ইউএনও

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-০৩-২০২০ ০২:২২ অপরাহ্ন
বিদ্যালয় পরিদর্শণে চৌহালীর ইউএনও

চৌহালী প্রতিনিধিঃ   সিরাজগঞ্জ জেলার একটি দুর্গম ও প্রত্যন্ত চরাঞ্চল চৌহালী উপজেলা। প্রত্যন্ত চরাঞ্চল হলেও এই উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বার বার যমুনা নদীর ভাঙ্গনের কারণে উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান প্রায় কাছাকাছি। এমনকি উপজেলার কোন কোন এলাকায় ৩ থেকে চার মাইলের মধ্যে ৫ থেকে ৬ টি সমমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।নদী ভাঙ্গনের কারণে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমে গেলেও প্রতিষ্ঠানে  ক্লাস নেওয়া হচ্ছে নিয়োমিত ।  চৌহালীর শিক্ষা ব্যবস্থা আরো উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ৷ এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে খাষকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী অফিসার ৷এসময় ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণির সাপ্তাহিক পরীক্ষায় কৃতিত্ব অর্জণ কারি ছাত্রীদের মাঝে মাসিক পুরুস্কার বিতরণ করেন ৷ এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাদৎ হোসেন প্রামানিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার আব্দুল মালেক খন্দকার, প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহমান, সহকারী শিক্ষক ও সাংবাদিক আব্দুল লতিফ, ইদ্রিস আলী সহ প্রমূখ ৷ উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মওদুদ আহমেদ ছাত্রীদের বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকের বিরুদ্ধে রুখে দাড়াতে আহব্বান জানান ৷ পরে বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ কর্ণার পরিদর্শণ করেন 


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-০৩-২০২০ ০২:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 271 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com