চৌহালীতে হাম-রুবেলা ক্যাম্পেইন এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
২৭ জুন, ২০২৬ ০৯:৪৩ পূর্বাহ্ন

  

চৌহালীতে হাম-রুবেলা ক্যাম্পেইন এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি
১৬-০৩-২০২০ ০২:১৮ অপরাহ্ন
চৌহালীতে হাম-রুবেলা ক্যাম্পেইন এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে হাম-রুবেলা(এম আর) ক্যাম্পেইন/২০২০ উপলক্ষে উপজেলা এ্যাডভোকেসী  সভা অনুষ্ঠিত হয়েছে ৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্বস্বাস্থ্য সংস্থা, গাভি ও ইউনিসেফের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয় ৷ রবিবার সকালে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ্যাডভোকেসী  সভার আয়োজন করা হয় ৷ চৌহালী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ হুমায়ুন ইসলাম সুমন, ডাঃ আনিকা ছাত্তার, হেল্থকেয়ার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ৷ এ্যাডভোকেসী ​ সভায় উপস্থিত সভ্যদের অবগতির জন্য ভিডিও প্রজেক্টরের মাধ্যমে হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করা হয় ৷ অনুষ্ঠানে জানানো হয় যে, আগামী ১৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত ১ম এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ২য় সপ্তাহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে ৷ প্রথম সপ্তাহে স্কুল পর্যায়ে ২৫ হাজার ৮২১ জন ও কমিউনিটি পর্যায়ে ১৭ হাজার ৫৩০ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হবে ৷ উপজেলার ৭ টি ইউনিয়নের ৬৩ টি ওয়ার্ডে এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪৩ হাজার ৩৫১ জন ৯ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদেরকে হাম-রুবেলা(এম আর) টিকা প্রদান করা হবে ৷


সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৬-০৩-২০২০ ০২:১৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com