সিরাজগঞ্জে নারী প্রতারক চক্রের ৩ সদস্য আটক
১৫ মে, ২০২৬ ০৯:৩৩ অপরাহ্ন

  

   শিরোনামঃ

সিরাজগঞ্জে নারী প্রতারক চক্রের ৩ সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৫-০৩-২০২০ ০৭:১২ অপরাহ্ন
সিরাজগঞ্জে নারী প্রতারক চক্রের ৩ সদস্য আটক
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সরল সোজা মানুষদের ফাঁসিয়ে ছবি তুলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্য কে ইয়াবা সেবন ও অসামাজিক কর্যকালাপের সময় আটক করেছে পুলিশ। তারা হলেন, দিয়ারধানগড়া গ্রামের মৃত মমতাজের স্ত্রী মোছা: সুলতানা ওরফে মুঙ্খীরানী (৩০), সহযোগী কোবদাসপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো: জাহিদ শেখ (২৩), দত্তবাড়ী গ্রামের সোলাইমান খানের ছেলে কালাচাঁন। সিরাজগঞ্জ সদর থানার এসআই মো: ফারুক আহমেদ জানান, রবিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হার্টপয়েন্ট এলাকার বালুচরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরঞ্জাম পাওয়া যায়। সিরাজগঞ্জ সদর থানার ওসি মো: হাফিজুর রহমান জানান, রূপ-যৌবনকে পুঁজি করে অভিনব কায়দায় বিভন্ন মানুষকে ফাঁসিয়ে ছবি/ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নিতো এই প্রতারক চক্রটি। গোপন সংবাদের ভিক্তিতে এই প্রতারক নারী চক্রের সুলতানাসহ দুই সংগীকে আটক করা হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৫-০৩-২০২০ ০৭:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 498 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com