শিরোনামঃ
স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৫-০৩-২০২০ ০৬:৫৯ অপরাহ্ন |
সরল সোজা মানুষদের ফাঁসিয়ে ছবি তুলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের তিন সদস্য কে ইয়াবা সেবন ও অসামাজিক কর্যকালাপের সময় আটক করেছে পুলিশ।
তারা হলেন, দিয়ারধানগড়া গ্রামের মৃত মমতাজের স্ত্রী মোছা: সুলতানা ওরপে মুঙ্খীরানী (৩০), সহযোগী কোবদাসপাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মো: জাহিদ শেখ (২৩), দত্তবাড়ী গ্রামের সোলাইমান খানের ছেলে কালাচাঁন।
সিরাজগঞ্জ সদর থানার এসআই মো: ফারুক আহমেদ জানান, রবিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের হার্টপয়েন্ট এলাকার বালুচরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরণজাম পাওয়াযায়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি মো: হাফিজুর রহমান জানান, রূপ-যৌবনকে পুঁজি করে অভিনব কায়দায় বিভন্ন মানুষকে ফাঁসিয়ে ছবি/ভিডিও ধারণ করে টাকা হাতিয়ে নিতো এই প্রতারক চক্রটি। গোপন সংবাদের ভিক্তিতে এই প্রতারক নারী চক্রের সুলতানাসহ দুই সংগীকে আটক করা হয়েছে। এচক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com