মহাখালীতে ৯ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
০৪ মে, ২০২৬ ১১:১৫ পূর্বাহ্ন

  

মহাখালীতে ৯ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

নিউজরুম
১৫-০৩-২০২০ ০৪:৪০ অপরাহ্ন
মহাখালীতে ৯ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

রাজধানীর মহাখালীতে আমতলী এলাকায় রয়েল ফিলিং স্টেশনের পাশে একটি ৯ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৮টি ইউনিট।রোববার (১৫ মার্চ) দুপুর ২টা ৫২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সদর দফতরে কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রোববার বেলা ২টা ৫২ মিনিটে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের খবরের ভিত্তিতে একটি টহল গাড়িসহ মোট ৬টি ইউনিট আগুন নির্বাপণের জন্য পাঠানো হয়। পরে আরও দুটি ইউনিট পাঠানো হয়েছে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


নিউজরুম ১৫-০৩-২০২০ ০৪:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 142 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com