সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ঃ আহত ৪০
০৪ মে, ২০২৬ ১২:১৮ অপরাহ্ন

  

সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ঃ আহত ৪০

স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৫-০৩-২০২০ ০২:১৬ অপরাহ্ন
সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ঃ আহত ৪০

সোহাগ হাসান: সিরাজগঞ্জের কামাখন্দে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৪জন মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুত আহত হয়েছে অন্তত ৪০ জন। আহতের মধ্যে ২৫জনের অবস্থা আশংকাজন হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। নিহতরা হলো, তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া উত্তর মাদ্রাসার ছাত্র ফেনি জেলার খালেদ মাহমুদ (২৪), নেত্রকোনা জেলার ইমরান হাসান (১৩) ময়মনসিং জেলার ইয়াছিন আরাফাত (২৪) ও ইলিয়াছ মাহমুদ (২৩) নামের ৪ জন। এসময় ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়।
রবিবার ভোরে কামারখন্দ উপজেলার তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলম বিষয়টি নিশ্চিত করেন জানান, তেজগাঁও বেগুনবাড়ী জামিয়া ইসলামিয়া উত্তর মাদ্রাসা থেকে নাটোর জেলায় খাদিজাদুল কোবরা মহিলা মাদ্রাসায় ইসলামি জালসায় অংশগ্রহণ করে মাদ্রাসা ফেরার পথে উত্তরা পরিবহন নামের একটি বাসে ঢাকা যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। 
এ ব্যাপারে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক রোকনুজ্জামান জানান, আহতদের মধ্যে ২৫জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।


স্টাফ করেসপন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৫-০৩-২০২০ ০২:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 610 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com