শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ১৫-০৩-২০২০ ০২:১২ অপরাহ্ন |
চৌহালী প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার রেহাই পুখুরিয়া পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫’শত ৩০গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার(১৪ মার্চ) রাতে এ অভিযান পরিচালনা করেন চৌহালী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, বাঘুটিয়া ইউনিয়নের রেহাই পুখুরিয়া পশ্চিম পাড়াগ্রামের শাহজাহান আলী প্রামানিকের ছেলে মোঃ সাদ্দাম হোসেনকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।এ বিষয়ে চৌহালী উপজেলার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসিবুল্লাহ হাসিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ী থেকে ৫’শত ৩০গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। অভিযান পরিচালনা করেন, এসআই মোঃ রবিউল ইসলাম, এসআই শ্রী সনাতন, এ এসআই মোঃ উজ্জল হোসেন, এ এসআই মোঃ সিরাজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স। মোঃ সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। সকালে কোর্টে প্রেরণ করা হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com