শিরোনামঃ
নিউজরুম ১৪-০৩-২০২০ ০৩:৪৫ অপরাহ্ন |
ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ট্রাক ও গাড়ির সংঘর্ষে নবদম্পতিসহ ১১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন ৩ জন। মৃতদের মধ্যে রয়েছেন ৬ জন নারী, চার জন পুরুষ এবং একটি শিশু। আজ শনিবার রাজস্থানের যোধপুরে এই দুর্ঘটনা ঘটেছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, যোধপুরের শেরগড় এলাকার কাছে বালোত্রা-ফালোদি মেগা হাইওয়ের ওপর সংঘর্ষ হয়েছে একটি ট্রাক ও একটি জিপের। বিয়ের পর পরিবারের সদস্যদের সঙ্গে রাজস্থানের মন্দিরে যাচ্ছিলেন নবদম্পতি। হাইওয়ের ওপর আচমকাই উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা মারে ওই গাড়িতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবদম্পতিসহ ১১ জনের। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। আহত তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে যোধপুরের স্থানীয় হাসপাতালে।
পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে রয়েছেন এক নবদম্পতি। গত ২৭ ফেব্রুয়ারি বিয়ে হয়েছিল তাদের। মন্দিরে আশীর্বাদ নিতে যাচ্ছিলেন এই নবদম্পতি। মন্দিরে যাওয়ার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গিয়েছিল ওই জিপটি। ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মরদেহ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com