একযুগ ধরে বঙ্গবন্ধুর নামে কোরআন আর সুরা ইয়াসীন খতম করে যাচ্ছেন বেলকুচির মওলানা আব্দুল্লাহ আল মামুন
২৪ এপ্রিল, ২০২৬ ০৭:৫২ পূর্বাহ্ন

  

একযুগ ধরে বঙ্গবন্ধুর নামে কোরআন আর সুরা ইয়াসীন খতম করে যাচ্ছেন বেলকুচির মওলানা আব্দুল্লাহ আল মামুন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৩-২০২০ ০৯:৩৯ পূর্বাহ্ন
একযুগ ধরে বঙ্গবন্ধুর নামে কোরআন আর সুরা ইয়াসীন খতম করে যাচ্ছেন বেলকুচির মওলানা আব্দুল্লাহ আল মামুন
জহুরুল ইসলাম: একযুগ ধরে বাবার অসিয়ত মোতাবেক বঙ্গবন্ধুর জন্য প্রতিদিন সকাল বিকাল কোরআন ও সুরা ইয়াসীন পাঠ করেন বেলকুচির মওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন। বেলকুচি উপজেলার ক্ষিদ্রমাটিয়া গ্রামের ফজলুল হক সরকারের ছেলে মওলানা মোঃ আব্দুল্লাহ আল মামুন ২০০৮ সালে মওলানা পাশ করার পর তার বাবার অসিয়ত মোতাবেক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্বার মাগফিরাতের জন্য ৭০৪ টি কোরআন খতম আর ২১ হাজার ১৩০ বার সুরা ইয়াসীন খতম করেছেন। তার বাবা বলেছিলেন যেহেতু বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে তার জন্য স্বাধীন রাষ্ট্রে বসবাস করতে পারছি আর তোমাকে লেখা পড়া করিয়ে মওলানা পাশ করাতে পেরেছি তাহলে তুমি আমার বঙ্গবন্ধুর জন্য তোমর শিক্ষার মুল্যায়ন ঘটবে। সে দিনের পর থেকেই আব্দুল্লাহ সকাল বিকাল মিলে কোরআন খতম আর সুরা ইয়াসীন পাঠ করতে থাকেন আর বঙ্গবন্ধুর জন্য দোয়া করতে থাকেন। তার এই উদারতা আর কোরআন পাঠকে এলাকার সবাই বাহাবা দিচ্ছেন। এ বিষয়ে আব্দুল্লাহ বলেন, আবার বাবার কথা রাখতেই আমি প্রতিদিন এই কোরআর ও সুরা ইয়াসীন পাঠ করে খতম করছি আর একটি পান্ডুলিপি লিখছি। আমার আশা আমি এই মুজিব বর্ষে বঙ্গবন্ধুর মাজারে গিয়ে সকল খতম বকসা দিতে আর পান্ডু লিপিটি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে চাই। জানিনা আল্লাহ কি ভাবে আমার এই আশা পুরন করবে। তবে আমি সারা জীবন বঙ্গবন্ধুর জন্য এভাবেই দোয়া করে যাবো। বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি একেএম ইউসুবজী খান বলেন, আব্দুল্লাহ এভাবে বঙ্গবন্ধুর জন্য কোরআন আর সুরা ইয়াসীন পাঠ করে যাচ্ছেন তা আগে জানতাম না। যখন শুনেছি তখন থেকেই আমি অবাক হয়ে গেছি এবং সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর সাথে যোগাযোগ করেছি। তার মনের আশার কথা শুনেছি। আমি চাই সে এই মুজিব বর্ষে টুঙ্গিপাড়া গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে এগুলো বকসা দিয়ে আসুক। আর মাননীয় প্রধান মন্ত্রীর হাতে যেন সে এই পান্ডলিপিটি তুলে দিতে পারে। আমাদের দিক থেকে সকল সহযোগীতা করা হবে তাকে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৩-২০২০ ০৯:৩৯ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 982 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com