এলাকাবাসীর সাথে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মান করলেন ইউপি চেয়ারম্যান
০৩ মে, ২০২৬ ০৪:১৩ পূর্বাহ্ন

  

এলাকাবাসীর সাথে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মান করলেন ইউপি চেয়ারম্যান

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৩-০৩-২০২০ ১১:২১ অপরাহ্ন
এলাকাবাসীর সাথে স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মান করলেন ইউপি চেয়ারম্যান

উল্লাপাড়া প্রতিনিধিঃ গ্রামের ৫ শতাধিক মানুষকে সাথে নিয়ে এক কিলোমিটার বিপর্যস্ত রাস্তায় মাটি কেটে মেরামত করলেন ইউপি চেয়ারম্যান। এই রাস্তা র্নিমাণে সরকারি কোন সহায়তা না পেয়ে চেয়ারম্যানের নিজ হাতে মাটি কেটে মাথায় টুকরি নিয়ে সেচ্ছাশ্রমে কাজ করতে দেখে একে একে তার সাথে যোগদেয় ইউপি সদস্য,সরকারি চাকুরীজীবি,স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকল বয়সি মানুষ। এভাবে গত এক সপ্তাহ ধরে তারা রাস্তাটির সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করেছে। এতে করে ৪টি গ্রামের মানুষের দীর্ঘদিনের চলাচলের সমস্য লাঘব হল। জনহিতকর এই কাজটি বাস্তবায়নের উদ্যােগ নেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার। জানা যায়,উল্লাপাড়া উপজেলার পূর্নিমাগাঁতী ইউনিয়নের পশ্চিমকৃঞ্চপুর,খোসালপুর ,কালাসিনবাড়ি,চক রহিমপুর গ্রামে মধ্য দিয়ে এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বিপর্যস্ত। পুকুরের পাশ দিয়ে চলমান এই রাস্তায় গভীর খাদ আর খানা খন্দে ভরা ছিল। যানবাহনতো দুরের কথা মানুষের স্বাভাবিক পায়ে হেটে চলাই দায় ছিল। চারটি গ্রামের শিক্ষার্থীদের জন্য স্থাপিত এই গ্রামের পশ্চিম কৃঞ্চপুর প্রাথমিক বিদ্যালয়ের কয়েশ শতাধিক শিক্ষার্থীর চলাচলও এই পথে। সামান্য ঝড় বৃষ্টিতে এ পথে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারতো না। এই রাস্তাদিয়ে চারটি গ্রামের মানুষের কোন ধরনের মালামালও পরিবহন করতে পারতো না। এ নিয়ে চারটি গ্রামের মানুষের মনে অনেক কষ্ট ক্ষোভ ছিল। জন সমস্যর এ বিষয়টি গ্রামবাসীরা ইউপি চেয়ারম্যানকে জানায়। ইউপি চেয়ারম্যান রাস্তাটি সংস্কারে সরকারি অর্থায়নের জন্য বার বার চেষ্টা করেও সফল হননি। পরে তিনি চারটি গ্রামের মানুষকে নিয়ে বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় সবাই সেচ্ছাশ্রমে রাস্তাটি সেচ্ছাশ্রমে নির্মাণ করবেন। সেই সিদ্ধান্ত মোতাবেক গত সোমবার থেকে রাস্তাটি সংস্কারে সেচ্ছাশ্রমে মাটি কাটা শুরু হয়। ইউপি চেয়ারম্যান নিজেই মাটি কেটে,টুকরি মাথায় নিয়ে গ্রামবাসীদের সাথে মাটি কাটেন। এর আগেও এই ইউপি চেয়ারম্যান গ্রামবাসীদের সাথে নিয়ে নিজে মাটি কেটে কবরস্থান ও রাস্তা মেরামত করেন। শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,ইউপি চেয়ারম্যান প্রায় ৫শতাধিক মানুষকে সাথে নিয়ে রাস্তায় মাটি কাটার কাজ করছেন। গ্রামবাসীদের কাজে উৎসাহ দিতে তিনি নিজেই সকাল থেকে মাথায় টুকরি নিয়ে রাস্তায় মাটি ফেলছেন। গ্রামের নানা বয়সি মানুষ দল বেধে টুকরি, কোদাল নিয়ে যে যার যার মত কাজ করছেন। সেখানে মাটি কাটার কাজে নিয়োজিত পশ্চিম কৃঞ্চপুর গ্রামের দৃষ্টি প্রতিবন্ধি বৃদ্ধ আবুল বাশার জানান,চেয়ারম্যানের মাটি কাটা দেখে তিনি নিজেও মাটি কাটছেন। তার সাথে এই ইউনিয়নের ইউপি সদস্য আউয়াল মন্ডল,সাবেক ইউপি সচিব রুহুল আমিন,সরকারি কর্মচারী জোবায়ের রহমান,স্কুলের খুদে শিক্ষার্থী সহ নানা বয়সি মানুষ সেচ্ছায় রাস্তা সংস্কারে কাজ করছেন। এই গ্রামের প্রবীন ভাষার মিয়া জানান,রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী। আমরা কৃষকরা কোন মালামাল গ্রামে আনা নেয়া করতে পারতাম না। এ রাস্তায় স্বাভাবিক চলাচল দায় হয়ে পড়েছিল। আমাদের ইউপি চেয়ারম্যান নিজে সবার সাথে মাটি কেটে রাস্তাটি ঠিক করে দিলেন। এখন আমরা নির্বিগ্নে এ রাস্তায় চলাচল করতে পারবো। তিনি উল্লেখ করেন মানুষের সেবায় এভাবে নিরলসভাবে কাজ করে আল আমিন সরকার জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এ বিষয়ে কথা হলে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল-আমীন সরকার জানান, চারটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ এই রাস্তাটি। সরকারি বরাদ্দ না পেয়ে গ্রামবাসীদের সাথে নিয়ে গত কয়েকদিনে এটা সংস্কার করা হল। তিনি উল্লেখ করেন প্রত্যেক মানুষকে তার সাধ্যমত সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। আমরা সবাই মিলেমিশে দেশটাকে এগিয়ে নিতে চাই।


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৩-০৩-২০২০ ১১:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 886 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com