শাহজাদপুরে নদীতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
০৪ মে, ২০২৬ ০১:২৯ অপরাহ্ন

  

শাহজাদপুরে নদীতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ
১৩-০৩-২০২০ ১০:০৫ অপরাহ্ন
শাহজাদপুরে নদীতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে হুড়াসাগর নদীর পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে শাহজাদপুর উপজেলার রূপাবাটি ইউনিয়নের শেলাচাপড়ি পূর্বপাড়া গ্রামে হুড়াসাগর নদী থেকে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে। মৃত শিশুরা হলো, শেলাচাপড়ি গ্রামের মৃত মদন সূত্রধরের ছেলে প্রান্ত সূত্রধর (৭) ও রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের পরিতোষ সূত্রধরের ছেলে চঞ্চল সূত্রধর (৮)। তারা একে অপরের মাসতুতো ভাই। প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনরা জানান, শুক্রবার দুপুরে শিশু দুটি বাড়ীর পার্শ্ববর্তী হুড়াসাগর নদীতে গোসল করতে যায়। দীর্ঘসময় গোসল করে ফিরে না আসায় পরিবারের লোকজন নদীতে গিয়ে খুজতে থাকে। অনেক খোজাখুজির পর বিকেলে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃত শিশু দুটি একে অপরের মাসতুতো ভাই। শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করার পর মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

স্টাফ করেস্পন্ডেন্ট, সিরাজগঞ্জ ১৩-০৩-২০২০ ১০:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 254 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com