শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৩-২০২০ ০৬:৫৬ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পরিচ্ছন্নতার অভিযান অনুষ্ঠিত হয়েছে। পরিস্কার পরিচ্ছন্নতা হবে দেশ মুজিব বর্ষের বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে উপজেলার পূর্ণীমাগাঁতী ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকারের নেতৃত্বে জনসাধারণের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পূর্ণীমাগাঁতী বাজার এলাকায় পরিচ্ছন্নতার অভিযান অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মমতা নূর হোসেন,শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ,আঃলীগের সাংগঠনিক সম্পাদক মমিন ভূঁইয়া,ওয়ার্ড লীগের সভাপতি আবদুর রব ও সাধারণ সম্পাদক গোলাম রসুল সহ প্রমুখ।
অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আল-আমিন সরকার জানান আমাদের সবাই কে পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে তাহলে কোন ভাইরাস আক্রান্ত হবো না। দেশে করোনা ভাইরাসের মৃদু প্রভাব ফেলেছে এতে আমাদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। এসে আমরা যদি সকলেই সচেতন থাকি তাহলে এই কঠিন ভাইরাসের হাত থেকে নিজেকে বাঁচাতে পারব।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com