বেলকুচিতে মাদকসহ বিভিন্ন মামলার ৬ জন আটক
১৬ মে, ২০২৬ ০১:২০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বেলকুচিতে মাদকসহ বিভিন্ন মামলার ৬ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৩-২০২০ ০৬:২২ অপরাহ্ন
বেলকুচিতে মাদকসহ বিভিন্ন মামলার ৬ জন আটক
জহুরুল ইসলাম: সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকসহ বিভিন্ন মামলার ৬ জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে বেলকুচি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মাদকসহ বিভিন্ন মামলার ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, হেলাল মোল্লা (৪০) কে ১০০ গ্রাম গাঁজাসহ ক্ষিদ্রমাটিয়া থেকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে। রুহুল আমীন (৪৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ চন্দনগাঁতী থেকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত এবাদ মোল্লার ছেলে। স্বপন মন্ডল (৪০) কে ১৫ পিস ইয়াবাসহ তামাই পশ্চিমপাড়া থেকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত হামিদুল হক মন্ডলের ছেলে। ভাঙ্গাবাড়ী ইউনিয়নের আদাচাকী গ্রাম থেকে লিখন (২৭) নামে ১ জনকে ১২ পিস ইয়াবাসহ আটক করা হয় সে ঐ গ্রামের মৃত হুমায়ুনের ছেলে। দৌলতপুর ইউনিয়নের নাড়ামুরী গ্রাম থেকে শুকুর আলী মন্ডল নামে ১ জনকে ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করা হয়। সে ঐ গ্রামের মৃত খালেক মন্ডলের ছেলে এবং ইসমাইল হোসেন নামে ১ জনকে দৌলতপুর থেকে পরোয়ানাভূক্ত আসামীকে আটক করা হয়। সে ঐ গ্রামের গফুর আলীর ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান,থানা এলাকার বিভিন্ন স্থান থেকে মাদকসহ বিভিন্ন মামলার ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৩-২০২০ ০৬:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 481 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com