শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১২-০৩-২০২০ ০৫:১৪ অপরাহ্ন |
উল্লাপাড়া প্রতিনিধিঃ অবৈধভাবে মাস্ক মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন বা তিনগুন মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন র্যাবের ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে র্যাব-১২থর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম,এম এইচ ইমরান এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে উল্লাপাড়া উপজেলার শ্যমলীপাড়া বাস¯ট্যান্ড এলাকায় র্যাবের টিমের সহায়তায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খানের নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাস্ক মজুদ ও নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুন বা তিনগুন মূল্যে মাস্ক বিক্রির অভিযোগে ১০ ব্যবসায়ীর প্রত্যেকের কাছ ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানা প্রদানকারী ব্যবসায়ীরা আলাউদ্দিন, রফিকুল ইসলাম, মোঃ নাছিম, আনিছুর রহমান, মোঃ জহুরুল ইসলাম, আব্দুল গফুর, আলাউদ্দিন সুমন, কোরবান আলী, আব্দুল হাকিম ও সোহেল রানা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com