শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১২-০৩-২০২০ ০৩:৪১ অপরাহ্ন |
আশরাফুল ইসলাম রনি:
সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুদের সঙ্গে সানরাইজ কিন্ডার গার্টেনের পিকনিকের উৎসব শেষে স্কুলের ছাদ থেকে নামতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হবার পর নিচে পড়ে আশিক আহমেদ (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর হয়েছে।
বুধবার রাতে উপজেলার সগুনা ইউনিয়নের সবুজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্র ওই একই এলাকার বিন্নাবাড়ি গ্রামের দুখু মিয়ার ছেলে ও চরকুশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা ও চরকুশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম জানান, সবুজপাড়া গ্রামের সানরাইজ কিন্ডার গার্টেন পিকনিকের আয়োজন করেন। বুধবার রাতে নিহত ছাত্র ও তার বন্ধু চরকুশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে সাউন্ডবক্স বাজিয়ে উৎসব শেষে নামতে গিয়ে বিদ্যালয়ের বৈদ্যুতিক তাকে বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে যায়। এ সময় সহপাঠিরা তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পথেই সে মারা যায়।
এ প্রসঙ্গে সানরাইজ কিন্ডার গার্টেনের পরিচালক মোয়াজ্জেম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. মাহবুবুল আলম জানান, স্কুলছাত্রের নিহতের বিষয়ে এখনো কোনো কিছু কেউ জানায়নি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com