বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৪১ পূর্বাহ্ন

  

বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৩-২০২০ ১১:১১ অপরাহ্ন
বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা
জহুরুল ইসলম: সিরাজগঞ্জের বেলকুচিতে অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান পরিচালনা করে মিলন (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের পঞ্চসোনা গ্রামে এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মিলন (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তলনের যন্ত্রাংশ ধ্বংস করা হয়। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ নেতৃত্বে ও র‍্যাব-১২ সিরাজগঞ্জের সদস্যদের সহযোগিতায় এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মাসুদুর রহমান, র‍্যাব -১২ চৌকস দলের সদস্য সহ আনসার বাহিনীর সদস্যবৃন্দ। উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রহমত উল্লাহ এই প্রতিবেদককে জানান, আমরা অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে মিলন নামের এক বালু ব্যবসায়ীকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তলনের যন্ত্রাংশ ধ্বংস করেছি। আগামীতেও এ অভিযান অব্যহত থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৩-২০২০ ১১:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1144 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com