বেলকুচিতে মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা বিষয়ক মতবিনিময় সভা
২৮ এপ্রিল, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

বেলকুচিতে মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা বিষয়ক মতবিনিময় সভা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১১-০৩-২০২০ ০৯:০৬ অপরাহ্ন
বেলকুচিতে মাদক, বাল্যবিয়ে, আত্মহত্যা বিষয়ক মতবিনিময় সভা
জহুরুল ইসলাম: "মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সুপার হাসিবুর আলমের নির্দেশনায় সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক, বাল্যবিবাহ, গুজব, ইভটিজিং ও আত্মহত্যা বিরোধী বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুরে সোহাগপুর শ্যাম কিশোর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি থানা পুলিশের আয়োজনে সোহাগপুর শ্যাম কিশর উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক নিশানী হায়দারের সঞ্চলনায় ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপত্বিতে উক্ত মত বিনিময় সভার প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বেলকুচি থানার অফিসার ইনর্চাজ (ওসি) আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক মদন কুমার দাস, রফিকুল ইসলাম প্রমুখ। এসময় স্কুলের ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, বাল্যবিয়ে রোধে সবাইকে সজাগ থাকতে হবে। অপাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দিলে মানসিক ও শারীরিকভাবে তার ক্ষতিকারক। সংসারের মতন একটি বড় জায়গায় নিজেকে সামলিয়ে নিতে পারবে না। এতে তার সংসার ভাঙ্গার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। এছাড়া সমাজের যারযার অবস্থায় থেকে মাদক, ইভটিজিং, গুজব ও আত্মহত্যা থেকে সরে আসতে হবে। তবেই সমাজটাকে এগিয়ে নেয়া যাবে। তিনি আরও বলেন, সমাজে চলতে গেলে আমাদের বিভিন্ন ধরনের ঘাত-প্রতিঘাত আসতে পারে। কিন্তু তার মানে এই নয় আত্মহত্যা করে নিজের সুন্দর জীবন কে আমরা নষ্ট করে ফেলবো।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১১-০৩-২০২০ ০৯:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 526 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com